
ইউনুছ শামীম
- ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট ইন্সট্রাক্টর
Loading...
Web Design & Development Course in Feni — ফেনী
এখন প্রতিটা ব্যবসাই নিজের ব্র্যান্ড ভ্যালু বাড়াতে আর মার্কেটিং খরচ কমাতে ওয়েবসাইটকে বেছে নিচ্ছে। ফলে ওয়েব ডিজাইন আর ডেভেলপমেন্টের চাহিদা দিন দিন বাড়ছেই। বাংলাদেশেই অনেক ডেভেলপার ঘরে বসে মাসে লাখ টাকার উপরে ইনকাম করছেন।
এই কোর্সে আপনি শিখবেন HTML, CSS, JavaScript, jQuery, Bootstrap, Tailwind CSS, PHP, Laravel আর MySQL, একদম বেসিক থেকে এডভান্সড পর্যন্ত। শুধু থিওরি না, প্রফেশনাল কিছু ওয়েবসাইট বানানোর মধ্য দিয়েই কোর্সটা সম্পন্ন হয়।
কোর্স শেষে আপনার হাতে থাকবে নিজের বানানো কিছু রিয়েল ওয়েবসাইট, যা দিয়ে আপনি ফ্রিল্যান্স কাজ শুরু করতে পারবেন অথবা ডেভেলপার হিসেবে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
এই কোর্সের সার্টিফিকেট সরকার স্বীকৃত ও জাতীয়ভাবে গ্রহণযোগ্য
ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কোর্সে আমরা আপনাকে একদম বেসিক থেকে শুরু করে একজন প্রফেশনাল ডেভেলপার হয়ে ওঠার পুরো পথটা শেখাই। শুরুতে HTML, CSS, JavaScript, jQuery, Bootstrap, Tailwind CSS দিয়ে ফ্রন্টএন্ড ডেভেলপমেন্ট, তারপর PHP, Laravel ও MySQL দিয়ে ব্যাকএন্ড ডেভেলপমেন্ট শেখানো হয়। কোর্সের শেষ দিকে আপনি নিজে হাতে কিছু প্রফেশনাল ওয়েবসাইট বানাবেন, যেটাই হবে আপনার আসল প্র্যাক্টিক্যাল অভিজ্ঞতা।
কোর্স শেষে আপনি নিজে থেকেই একটা সম্পূর্ণ ওয়েবসাইট, ফ্রন্টএন্ড থেকে ব্যাকএন্ড পর্যন্ত ডিজাইন আর ডেভেলপ করতে পারবেন। ডাটাবেজ কানেক্ট করা, ডাইনামিক কন্টেন্ট দেখানো, সবকিছুই আপনার হাতে চলে আসবে। এটা এমন একটা স্কিল যেটার চাহিদা দেশে বিদেশে দুই জায়গাতেই সমানভাবে আছে।
অনেকেই ভাবেন কোডিং শেখা মানে অনেক কঠিন কিছু, বা এটা শুধু গণিতে ভালো মানুষদের জন্য। বাস্তবে এই কোর্সটা একদম শূন্য থেকে শুরু হয়, প্রতিটা কনসেপ্ট ধাপে ধাপে হাতে কলমে বোঝানো হয়। আগে থেকে কোনো প্রোগ্রামিং জ্ঞান না থাকলেও সমস্যা নেই, নিয়মিত ক্লাস আর প্র্যাক্টিস চালিয়ে গেলে ঠিকই একজন ডেভেলপার হয়ে উঠতে পারবেন।

শরিফা প্লাজা ৩য় তলা (জনতা ব্যাংকের উপরে), রেল গেইট, ফেনী সদর, ফেনী।
কপিরাইট ©2026 মুন আইটি ট্রেইনিং ইনস্টিটিউট। সর্বস্বত্ব সংরক্ষিত।