
সাব্বির হোসাইন
- স্পোকেন ইংলিশ ও IELTS ইন্সট্রাক্টর
Loading...
Spoken English Course in Feni — ফেনী
Spoken English নাম শুনলেই অনেকে একটু ভয় পেয়ে যান। মনে হয় ইংরেজি বলা বুঝি অনেক কঠিন একটা কাজ। কিন্তু সঠিক পদ্ধতিতে শিখলে এবং নিয়মিত ক্লাস করলে যে কেউ, এমনকি একদম বেসিক লেভেল থেকে শুরু করা একজন শিক্ষার্থীও অল্প সময়ে সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে পারে।
আজকের দিনে ইংরেজিতে সাবলীল হওয়া শুধু একটা স্কিল না, এটা একটা স্মার্টনেস। পড়াশোনা, চাকরির ইন্টারভিউ, প্রতিযোগিতামূলক পরীক্ষা, বিদেশে উচ্চশিক্ষা কিংবা বিদেশ ভ্রমণ, সব জায়গায় সঠিক উচ্চারণে সাবলীল ইংরেজি বলতে পারাটা আপনাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখবে।
মুন আইটির Spoken English কোর্সে আমরা যুগোপযোগী টিচিং মেথড ব্যবহার করি, যাতে আপনি শুধু গ্রামার মুখস্থ না করে, বাস্তবে কথা বলার অভ্যাস গড়ে তুলতে পারেন।
এই কোর্সে আমরা ইংরেজি বলার পুরো প্রক্রিয়াটাই ধাপে ধাপে কাভার করি। শুধু স্পিকিং না, সাথে থাকছে Writing, Phonetics, Presentation Technique এবং Basic Grammar। এর বাইরেও শেখানো হয় IPA Symbols (৪৪টি ধ্বনি), Vocabulary with Picture, Picture Narration, Tongue Twisters, Daily Conversation, Book Reading এবং Listening Practice। অর্থাৎ শুধু কথা বলা না, সঠিক উচ্চারণ, শোনার দক্ষতা আর আত্মবিশ্বাসের সাথে উপস্থাপনা করার দক্ষতাও গড়ে তোলা হয়।
যারা ইংরেজিতে কথা বলতে গেলে আটকে যান, বা মনে করেন তাদের ইংরেজি অনেক দুর্বল, তাদের জন্য এই কোর্স বিশেষভাবে কার্যকর। শুরুতে দুর্বল হলেও সমস্যা নেই, নিয়মিত ক্লাস করলে অল্প সময়ের মধ্যেই স্পষ্ট উন্নতি দেখা যায়। স্টুডেন্ট, চাকরিপ্রার্থী, যারা বিদেশে পড়াশোনা বা কাজের প্রস্তুতি নিচ্ছেন, সবার জন্যই এই কোর্স উপযোগী।
কোর্স শেষে একজন শিক্ষার্থী দৈনন্দিন জীবনের যেকোনো পরিস্থিতিতে স্বাচ্ছন্দ্যে ইংরেজিতে কথা বলতে পারবেন, সঠিক উচ্চারণে কথা বলবেন, এবং প্রয়োজনে মানুষের সামনে আত্মবিশ্বাসের সাথে প্রেজেন্টেশনও দিতে পারবেন।
যদি মনে হয় ইংরেজি বলতে গিয়ে আটকে যান বা সময় লাগবে অনেক, চিন্তা নেই। সঠিক গাইডলাইন আর নিয়মিত অনুশীলন থাকলে ৩ মাসেই বড় একটা পরিবর্তন আসে। আজই ভর্তি হয়ে শুরু করে দিন।

শরিফা প্লাজা ৩য় তলা (জনতা ব্যাংকের উপরে), রেল গেইট, ফেনী সদর, ফেনী।
কপিরাইট ©2026 মুন আইটি ট্রেইনিং ইনস্টিটিউট। সর্বস্বত্ব সংরক্ষিত।