
আরিফুল ইসলাম
- কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ইন্সট্রাক্টর
Loading...
Korean Language Course in Feni — ফেনী
প্রযুক্তির দিক থেকে বিশ্বের শীর্ষে থাকা দেশগুলোর মধ্যে কোরিয়া অন্যতম। এই কারণেই বাংলাদেশ থেকে অনেকেই কোরিয়াতে গিয়ে চাকরি করা বা পড়াশোনা করার স্বপ্ন দেখেন। কিন্তু এই স্বপ্ন পূরণের প্রথম শর্তই হলো কোরিয়ান ভাষায় দক্ষতা।
কোরিয়ান ভাষা জানা থাকলে শুধু ভিসা প্রসেসিং সহজ হয় না, কোরিয়াতে গিয়ে ভালো বেতনের চাকরি পাওয়া এবং সেখানকার পড়াশোনায় মানিয়ে নেওয়াও অনেক সহজ হয়ে যায়।
মুন আইটির কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্সে আমরা একদম বেসিক থেকে শুরু করে ধাপে ধাপে আপনাকে কোরিয়ান ভাষায় দক্ষ করে তুলি, যাতে আপনি আত্মবিশ্বাসের সাথে কোরিয়া যাওয়ার প্রস্তুতি নিতে পারেন।
কোর্সটি একদম বেসিক লেভেল থেকে শুরু হয় এবং ধীরে ধীরে অ্যাডভান্সড লেভেল পর্যন্ত এগিয়ে যায়। শেখানো হয় কোরিয়ান বর্ণমালা, শব্দভান্ডার, দৈনন্দিন কথোপকথন এবং বাক্য গঠনের নিয়ম, যাতে শিক্ষার্থী বাস্তব জীবনের বিভিন্ন পরিস্থিতিতে কোরিয়ান ভাষা ব্যবহার করতে পারেন।
যারা কোরিয়াতে গিয়ে চাকরি বা উচ্চশিক্ষার পরিকল্পনা করছেন, তাদের জন্য এই কোর্স বিশেষভাবে উপযোগী। বিশেষ করে যারা ইপিএস (EPS) এর মাধ্যমে কোরিয়া যেতে চান বা যেকোনো কোরিয়ান ভিসার জন্য ভাষাগত প্রস্তুতি নিতে চান, তাদের জন্য এই কোর্স একটা শক্তিশালী ভিত্তি তৈরি করে দেবে।
কোর্স শেষে একজন শিক্ষার্থী কোরিয়ান ভাষায় মৌলিক থেকে মধ্যম পর্যায়ের কথোপকথন চালাতে পারবেন, প্রয়োজনীয় শব্দভান্ডার ব্যবহার করতে পারবেন এবং কোরিয়া যাওয়ার ভাষাগত প্রস্তুতিতে অনেকটাই এগিয়ে থাকবেন।
কোরিয়া যাওয়ার স্বপ্ন থাকলে ভাষাটাই প্রথম বাধা হয়ে দাঁড়ায় বেশিরভাগ ক্ষেত্রে। সঠিক গাইডলাইন আর অভিজ্ঞ শিক্ষকের সাহচর্যে সেই বাধা পেরিয়ে যাওয়া মোটেও কঠিন কিছু না। আজই ভর্তি হয়ে আপনার কোরিয়া যাত্রার প্রস্তুতি শুরু করুন।

শরিফা প্লাজা ৩য় তলা (জনতা ব্যাংকের উপরে), রেল গেইট, ফেনী সদর, ফেনী।
কপিরাইট ©2026 মুন আইটি ট্রেইনিং ইনস্টিটিউট। সর্বস্বত্ব সংরক্ষিত।