
সাব্বির হোসাইন
- স্পোকেন ইংলিশ ও IELTS ইন্সট্রাক্টর
Loading...
Computer-Delivered IELTS Preparation Course in Feni — ফেনী
বিদেশে পড়াশোনা, চাকরি বা স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা করছেন? তাহলে IELTS স্কোর আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ধাপ। IELTS হলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইংরেজি ভাষা দক্ষতা মূল্যায়ন পরীক্ষা, যা ছাড়া অনেক ক্ষেত্রেই আবেদন করাই সম্ভব হয় না।
এখন পরীক্ষার ধরনও বদলেছে। অনেক সেন্টারে এখন কম্পিউটার বেজড IELTS বা CD-IELTS নেওয়া হয়, যেখানে কম্পিউটারে টাইপ করে উত্তর দিতে হয়। এই ফরম্যাটে অভ্যস্ত না হলে পরীক্ষার হলে গিয়ে সময় নষ্ট হতে পারে, স্কোরেও প্রভাব পড়তে পারে।
মুন আইটির CD-IELTS কোর্সে আমরা Reading, Writing, Listening, Speaking এর পাশাপাশি কম্পিউটার টাইপিং স্কিলও আলাদাভাবে প্র্যাকটিস করাই, যাতে আপনি পরীক্ষার দিন পুরোপুরি প্রস্তুত থাকেন।
CD-IELTS কোর্সে IELTS এর চারটি অংশ, Reading, Writing, Listening এবং Speaking, প্রতিটি নিয়েই আলাদাভাবে কাজ করা হয়। Reading এ শেখানো হয় Fast Scanning, Skimming এবং Quick Answer Locating এর মতো টেকনিক, যাতে সময়ের মধ্যে সব প্রশ্নের উত্তর দেওয়া যায়। Writing এ ফোকাস করা হয় সঠিক গ্রামার আর Task Response এর উপর। Listening এ শেখানো হয় বিভিন্ন Listening Strategy এবং Phonemic Spelling প্র্যাকটিস। আর Speaking এ কাজ করা হয় গোছানো উত্তর দেওয়া এবং সঠিক Pronunciation নিয়ে।
এর পাশাপাশি যেহেতু এটা Computer Based পরীক্ষা, তাই আলাদাভাবে কম্পিউটার টাইপিং স্কিল এবং CD-IELTS ফরম্যাটে প্র্যাকটিসের ব্যবস্থাও রাখা হয়েছে।
যারা বিদেশে উচ্চশিক্ষা, চাকরি বা ইমিগ্রেশনের জন্য IELTS স্কোর দরকার, তাদের জন্য এই কোর্স। বিশেষ করে যারা কম্পিউটার বেজড পরীক্ষা দিতে চান বা যে সেন্টারে পরীক্ষা দেবেন সেখানে CD-IELTS নেওয়া হয়, তাদের জন্য এই প্রস্তুতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
কোর্স শেষে একজন শিক্ষার্থী IELTS এর চারটি অংশেই আত্মবিশ্বাসের সাথে অংশ নিতে পারবেন, কম্পিউটারে টাইপ করে উত্তর দেওয়ার ক্ষেত্রেও সাবলীল হবেন, এবং নিজের কাঙ্ক্ষিত স্কোরের কাছাকাছি পৌঁছানোর মতো প্রস্তুতি নিয়ে পরীক্ষায় বসবেন।
IELTS নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। সঠিক গাইডলাইনে প্রস্তুতি নিলে এবং নিয়মিত প্র্যাকটিস করলে যেকোনো স্কোর অর্জন সম্ভব। মুন আইটির সাথে আজই আপনার IELTS যাত্রা শুরু করুন।

শরিফা প্লাজা ৩য় তলা (জনতা ব্যাংকের উপরে), রেল গেইট, ফেনী সদর, ফেনী।
কপিরাইট ©2026 মুন আইটি ট্রেইনিং ইনস্টিটিউট। সর্বস্বত্ব সংরক্ষিত।